সাউদার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভার্চুয়াল নবীনবরণ

১৮ এপ্রিল, ২০২১ ১৪:৪৮  
সাউদার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে ফল-২০২০ ও স্প্রিং সেমিস্টার-২০২১ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। অনলাইনে আরও যুক্ত ছিলেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনসহ অ্যাকাডেমিক দিকনির্দেশনা প্রদান করেন কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জমির উদ্দিন। নবীন শিক্ষার্থীরা ব্যক্ত করেন তাদের অনুভূতি এবং প্রবীণরা বর্ণনা করেন তাদের অভিজ্ঞতা।